ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৪
দি নিউজ লায়ন; ডাকাত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান জিআরপি। ধৃতদের নাম শেখ লালচাঁদ ওরফে পাখি, অরুণ ঘোষাল,আসাদুল খান ও কিশোর দাস। বর্ধমান থানার হটুদেওয়ান পিরতলা, দুবরাজদিঘি ও তিনকোনিয়া গুডস শেড রোড এলাকায় ধৃতদের বাড়ি।
জিআরপি জানিয়েছে, বুধবার গভীর রাতে ১১-১২ জন স্টেশন লাগোয়া গোডাউনের কাছে জড়ো হয়। খবর পেয়ে জিআরপি ও আরপিএফ সেখানে হানা দিয়ে ওই ৪ জনকে ধরে। দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ভোজালি, ছুরি, সাইকেলের চেন ও লোহার রড উদ্ধার হয়েছে বলে জিআপরি দাবি।
দূরপাল্লার ট্রেনে ডাকাতির পরিকল্পনায় তারা সেখানে জড়ো হয়েছিল বলে জিআরপির অনুমান। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ৭ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।

Post a Comment